বিএসএমএমইউতে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট নিয়ে গোলটেবিল বৈঠক
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সংক্রান্ত একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহীদ ডা. মিল্টন হলে জাতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট কমিটির বিএসএমএমইউ সেল এই অনুষ্ঠানের আয়োজন করে।
গোল টেবিল বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ ও বারডেম হাসপাতালের চিকিৎসকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সেলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান দুলাল।
তিনি বলেন, ‘জাতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট জাতীয় কমিটির সভাপতি ও বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে আমাদের দেশে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের কাজ অনেক দূর এগিয়েছে এবং খুব দ্রুত দেশে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট শুরু হবে। সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়িত হবে বলে বিশ্বাস করি।
বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আশরাফুজ্জামান প্রবন্ধ উপস্থাপন করেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫