ডেন্টালে ভর্তি: আবেদন ৩ ফেব্রুয়ারি পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। গত ১৫ জানুয়ারি সকাল ১০টায় অনলাইনে শুরু হওয়া এ প্রক্রিয়া শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে। এবার ভর্তি পরীক্ষার ফি ধরা হয়েছে ১০০০ টাকা, যা টেলিটকের মাধ্যমে জমা দিতে হচ্ছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ ও ১০ নম্বর নম্বর কাটা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এবারের ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত ছকে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে।
নীতিমালায় বলা হয়েছে
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২৩ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান ও ২০২১ সালে এসএসসি/‘ও’ লেভেল/সমমান অথবা ২০২২ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান ও ২০২০ সালে এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে, শিক্ষার্থীকে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় পাসের পূর্ববর্তী ২ (দুই) বছরের মধ্যে এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীকে নিয়মিত এসএসসি /‘ও’ লেভেল অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি /‘এ’ লেভেল অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি/ ‘ও’ লেভেল /সমমান এবং এইচএসসি/এ’ লেভেল/সমমান দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ ‘ও’ লেভেল /সমমান এবং এইচএসসি ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। সবার জন্যে এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
১০০ (একশত) নম্বরের ১০০টি (একশত) এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস : জীববিজ্ঞান ৩০, রসায়নবিদ্যা ২৫, পদার্থবিদ্যা ২০, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। ভর্তিযোগ্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।
এসএসসি/’ও’ লেভেল/সমমান ও এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। এসএসসি/’ও’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ = ৭৫ নম্বর (সর্বোচ্চ)। এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ = ১২৫ নম্বর (সর্বোচ্চ)। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/’ও’ লেভেল/সমমান ও এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।
পূর্ববর্তী বছরের এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট (Aggregated) নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ১০ (দশ) নম্বর বাদ দিয়ে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।
আবেদন যেভাবে
অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা
গত ১৫ জানুয়ারি সকাল ১০টায় অনলাইনে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া শেষ ৩ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট। অনলাইনে আবদনের ফি জমাদানের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট। প্রবেশ পত্র বিতরণ (ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট) ২৫ হতে ২৭ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষা ৮ মার্চ সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আবেদন ফি
পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা, যা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
এএনএম/
-
২৬ জুন, ২০২৫
-
২৭ মার্চ, ২০২৫
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ নভেম্বর, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৪
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘নীতিগত সিদ্ধান্ত’
১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা, বিডিএস ২৮ ফেব্রুয়ারি
-
১১ জুন, ২০২৪
-
০৪ জুন, ২০২৪
-
০৮ মার্চ, ২০২৪
-
০৭ মার্চ, ২০২৪