০৭ অক্টোবর, ২০২৩ ১০:১১ এএম

বিএসএমএমইউর ডিন নির্বাচনে ভোট গ্রহণ চলছে

বিএসএমএমইউর ডিন নির্বাচনে ভোট গ্রহণ চলছে
ছয়টি অনুষদে মোট ১৮ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ছয়টি অনুষদের ডিন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ  শনিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে দুপুর ২ টা পর্যন্ত। ছয়টি অনুষদে মোট ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন প্রসঙ্গে বিএসএমএমইউর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল কাজে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। সকলের মতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণি, নার্সেস অ্যাসোশিয়েশন এবং বিএমডিসির প্রতিনিধি স্বচ্ছ ব্যালেট বাক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ডিন নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিরও নির্বাচন দেওয়া হবে।

ডিন নির্বাচনে কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন অ্যান্ডোক্রাইনোলি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। কমিশনের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত রেজিস্টার মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা 

মেডিসিন অনুষদের ৩ জন, সার্জারি অনুষদে ৩ জন,  শিশু অনুষদে ৫ জন,  ডেন্টাল অনুষদে ৩ জন, বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৩ জন এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মেডিসিন অনুষদের তিন প্রার্থী হলেন-নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক ও একই বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ।

সার্জারি অনুষদের তিন প্রার্থী হলেন-নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা.মোহাম্মদ হোসেন, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এ. কে. এম. খুরশিদুল আলম এবং জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী।

শিশু অনুষদের পাঁচ প্রার্থী হলেন-নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, শিশু বিভাগের অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম এবং শিশু কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. তরিকুল ইসলাম।

ডেন্টাল অনুষদের তিন প্রার্থী হলেন-কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ডোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, একই বিভাগের অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন ও সহযোগী অধ্যাপক ডা. মো. জয়নাল আবেদীন।

বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে রয়েছেন তিন প্রার্থী। তারা হলেন-মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ডা. শিরিন তরফদার, একই বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ এবং এনাটমি বিভাগের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।

এছাড়া প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের একক প্রার্থী হলেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক।

ভোটার সংখ্যা

মেডিসিন অনুষদে ১৫৩ জন, সার্জারি অনুষদে ১৮৫ জন, শিশু অনুষদে ৪৪ জন, ডেন্টাল অনুষদে ৩২ জন, বেসিক সাইন্স অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৫৩ জন, প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদে ৭ জন ভোটার রয়েছেন।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত