বিএসএমএমইউর ডিন নির্বাচনে জয়ী হলেন যারা
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ছয়টি অনুষদের ডিন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ডিন নির্বাচন কমিশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
ডিন নির্বাচিত হলেন যারা
মেডিসিন অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সার্জারি অনুষদে নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদে বর্তমান ডিন ও বিশ্বদ্যিালয়ের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদে শিশু বিভাগের অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ ও প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক নির্বাচিত হয়েছেন।
এর আগে, সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছয়টি অনুষদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে কমিশনের সভাপতির দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন অ্যান্ডোক্রাইনোলি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। কমিশনের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন অতিরিক্ত রেজিস্টার মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যারা
মেডিসিন অনুষদের ৩ জন, সার্জারি অনুষদে ৩ জন, শিশু অনুষদে ৫ জন, ডেন্টাল অনুষদে ৩ জন, বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৩ জন এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মেডিসিন অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থী হলেন-নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক ও একই বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ।
সার্জারি অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থী হলেন-নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা.মোহাম্মদ হোসেন, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এ. কে. এম. খুরশিদুল আলম এবং জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী।
শিশু অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থী হলেন-নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, শিশু বিভাগের অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম এবং শিশু কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. তরিকুল ইসলাম।
ডেন্টাল অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থী হলেন-কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ডোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, একই বিভাগের অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন ও সহযোগী অধ্যাপক ডা. মো. জয়নাল আবেদীন।
বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন প্রার্থী। তারা হলেন-মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ডা. শিরিন তরফদার, একই বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ এবং এনাটমি বিভাগের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।
এছাড়া প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচি হয়েছেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক।
-
০৭ অক্টোবর, ২০২৩
-
০৭ অক্টোবর, ২০২৩
-
০৬ অক্টোবর, ২০২৩
-
০৪ অক্টোবর, ২০২৩