০৭ অক্টোবর, ২০২৩ ০৪:২৬ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে মোট মৃত্যু ৭০
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭০ জনে।
আজ শনিবার (৭ অক্টোবর) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক এ তথ্য জানান।
মৃত তিনজন হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার চরকুমারিয়া গ্রামের ঋতু (২০), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বন্যতৈল গ্রামের করুনা বসু (৫০) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের সালমা বেগম (৬৮)।
হাসপাতালের পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ৭৫ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ৩৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
বিএমডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর তাগিদ সাবেক ডব্লিউএইচও উপদেষ্টার
‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
বিএমডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর তাগিদ সাবেক ডব্লিউএইচও উপদেষ্টার
বাগেরহাট জেলা হাসপাতাল
জরুরি-ওয়ার্ডের ভিড়ে সাধারণ রোগীকে ক্যানুলা পরিয়ে দিতে না পারায় নারী চিকিৎসককে হেনস্তা

এই বিভাগের সর্বাধিক পঠিত