০৮ অগাস্ট, ২০২৩ ১০:১৬ এএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে ডা. আলমিনা দেওয়ান

ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে ডা. আলমিনা দেওয়ান
ডা. আলমিনা দেওয়ান মিশু।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ মেডিকেলের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ডা. আলমিনা দেওয়ান মিশু। গতকাল (৭ আগস্ট) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ মঙ্গলবার (৮ আগস্ট)  সকালে ডা. মিশুর মৃত্যুর বিষয়টি নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু তাহের মেডিভয়েসকে  নিশ্চিত করেন।

তিনি বলেন, মিশু মেডিকেল কলেজে আমার দুই ব্যাচ জুনিয়র ছিলো। তাঁকে আমি ভালো করে চিনতাম। সে একজন মেধাবী ও বিনয়ী চিকিৎসক।

ডা. আলমিনা দেওয়ান মিশু সর্বশেষ বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি এন্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন।

আইসিএমএইচ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান বলেন, ‘মিশু আমাদের নিয়মিত কর্মকর্তা নন, আমাদের এখানে এমএস কোর্সের শিক্ষার্থী ছিলেন। আসছে জানুয়ারিতে তার চুড়ান্ত পরীক্ষা দেওয়ার কথা ছিল। জুনের পর থেকে বিএসএমএমইউতে পড়ালেখা করছিলেন তিনি, সেখানে তার প্লেসমেন্ট ছিল। গত ২৪ জুলাই তার জ্বর আসে। ডেঙ্গু ধরা পড়লে প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিন-চারদিন আগে এভার কেয়ার থেকে তার পরিবারকে জানানো হয় তিনি অলরেডি ব্রেইন ডেড। পরিবার চাচ্ছিল চিকিৎসা চালিয়ে যেতে, সেজন্য ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। রাতে সেখানেই মারা যান।’

মরহুমার জানাজার নামাজ আজ বাদ জোহর নারায়ণগঞ্জের কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক জানানোর পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে মেডিভয়েস।

এসএস/এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক