ডেঙ্গুতে ৪২তম বিসিএসের ডা. আজমুন নাহার জিহানের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু থেকে মস্তিষ্কে প্রদাহজনিত সন্দেহজনক কারণে না ফেরার দেশে চলে গেলেন ৪২তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডার ডা. আজমুন নাহার জিহান।
আজ রোববার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৫২তম ব্যাচের শিক্ষার্থী ডা. জিহান সর্বশেষ ডিজিও কোর্সে মাতুয়াইল হাসপাতালে কর্মরত ছিলেন। এর আগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানার বামনি ইউনিয়নে। দুই সন্তানের জননী ডা. আজমুন নাহার জিহানের এক ছেলে ও মেয়ে রয়েছে। ছেলে বড়, সে কুরআনের হাফেজ।
শোকে স্তব্ধ স্বজন, চিকিৎসক মহল
ডা. আজমুন নাহার জিহানের মৃত্যুতে স্বজন, পরিচিতজন ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ডা. জিহানের মৃত্যুর খবর দেওয়ার পাশাপাশি স্মৃতিচারণ ও গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী ও পরিচিতজনরা।
৪২তম বিসিএসে তার সহকর্মী ডা. ইমরান মালিথা ফেসবুকে লেখেন, ‘আমাদের ৪২ বিসিএসের সহকর্মী ডা. আজমুন নাহার জিহান আপু আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ডা. জিহান আমাদের ৪২তম বিসিএসে সহকর্মী চমেকের ৫২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। বর্তমানে ডেপুটেশনে ডিজিও কোর্সে অত্যন্ত বিনয়ী ডা.আজমুন নাহার জিহান আপু suspected meningo-encephalitis এ আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। উনি দুই সন্তানের জননী বড় ছেলেটা হাফেজ, ছোট আরেকটি মেয়ে সন্তান আছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।’
ডা. আজমুন নাহার জিহানের মৃত্যু নিয়ে প্রকাশিত নিউজের কমেন্ট বক্সে ডা. দুরদানা সাদাব বলেন, ‘এত ভালো, মিষ্টভাষী, পর্দানশীল একজন ডাক্তার ছিলেন আমাদের জিহান। মেডিকেলে ভর্তির আগে বিয়ে এবং ফার্স্ট প্রফের সময় বাচ্চা হওয়ার পরও সংসার, সন্তান সামলিয়ে পড়াশোনা, ডাক্তার হওয়া, বিসিএস ক্যাডার হওয়া, ক্যারিয়ার আগানো। আলহামদুলিল্লাহ, ওর বড় সন্তান হাফেজ ছিল। কারো বদনাম, কারো সাথে খারাপ ব্যবহার করেছে এমন নজির খুজে পাওয়া যায় না। আল্লাহ ভালো মানুষদের খুব তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে নেন। আল্লাহ জিহানের পরিবার, তার সন্তান, স্বামীকে এই শোক সামলানোর তৌফিক দান করুন আর জিহানকে জান্নাতবাসী করুন।’
এমইউ/
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬