৩০ নভেম্বর, ২০২৫ ০৬:৫৩ পিএম
১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি

টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। আজ রোববার (৩০ নভেম্বর) মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

কর্মবিরতিতে অংশ নিয়ে বক্তারা বলেন, গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সরকারকে ১০ম গ্রেড প্রদানের দাবিতে চার দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল। তার ধারাবাহিকতায় আজকের এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। তারা আরও জানান, সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস শাটডাউন কর্মসূচি পালিত হবে।

কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হয়। ওষুধ বিতরণ, রেডিওলজি ও ইমেজিং এবং প্যাথলজি সেবা বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।

হাসপাতালের ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা জানান, স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ওষুধ বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তারা আরও বলেন, ‘আজকের কর্মবিরতি কেন্দ্রীয় কমিটির প্রথম কর্মসূচি। সরকার দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের ব্যবস্থা না করলে স্বাস্থ্যসেবা ভেঙে পড়তে পারে।’

স্বাস্থ্যসেবার মান রক্ষার স্বার্থে এবং পেশাগত বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন কর্মবিরতিতে অংশ নেওয়া ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত