২৪ অগাস্ট, ২০২৩ ১০:১১ এএম

ডেঙ্গুতে চলে গেলেন ডা. বায়েজিদ আহমেদ

ডেঙ্গুতে চলে গেলেন ডা. বায়েজিদ আহমেদ
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে চলে গেলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. বায়েজিদ আহমেদ। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ডা. বায়েজিদের বাড়ি ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়। তিনি বাবা-মার একমাত্র সন্তান। দনিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সোহরাওয়ার্দী মেডিকেলের ডেন্টাল ইউনিটে ভর্তি হন তিনি।

ডা. বায়েজিদ আহমেদ ছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সাড়ে ৫টায় নিজ বাসভবনে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হন নবীন এই চিকিৎসক। তার কোনো সন্তান নেই।

বিনয়ী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক