২৪ অগাস্ট, ২০২৩ ১২:১৪ পিএম

মেডিকেল প্রশ্নফাঁস: ডা. তারিমকে স্বাচিপ থেকে অব্যাহতির সুপারিশ

মেডিকেল প্রশ্নফাঁস: ডা. তারিমকে স্বাচিপ থেকে অব্যাহতির সুপারিশ
বুধবার (২৩ আগস্ট) বিকেলে স্বাচিপের খুলনা শাখার নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে গ্রেপ্তার ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে স্বাচিপের খুলনা শাখার নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘খুলনা শাখা থেকে গতকাল বুধবার ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে অব্যাহতি করার জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশপত্র আমাদের কাছে আসলে আমরা দেখবো।’

প্রসঙ্গত, মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি খুলনা থেকে সিআইডি খুলনার আলোচিত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার থ্রি ডক্টর এর উপদেষ্টা ডা. তারিমসহ ৫ জন চিকিৎসককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ডা. লুইস সৌরভ সরকার (৩০), ডা. শর্মিষ্ঠা মন্ডল (২৬), ডা. মুসতাহিন হাসান লামিয়া (২৬) ও ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক