১৪ জুলাই, ২০২৩ ১১:৪২ এএম

সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে কুষ্ঠ সনাক্তকরণে ক্যাম্পেইন

সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে কুষ্ঠ সনাক্তকরণে ক্যাম্পেইন
ডা. ফাহমিদ বলেন, ক্যাম্পেইনে ২০০ রোগী দেখা হয়েছে। প্রাথমিক ভাবে সনাক্ত হয়েছে তিন জন।

মেডিভয়েস রিপোর্ট: কুষ্ঠ রোগ সনাক্তকরণ ও চিকিৎসার লক্ষ্যে ক্যাম্পেইন করেছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। লেপ্রা বাংলাদেশের (Lepra Bangladesh) সহযোগিতায় বৃহস্পতিবার (১৩ জুলাই) এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রাথমিকভাবে তিন জনের কুষ্ঠ রোগ সনাক্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আজ শুক্রবার (১৪ জুলাই) ক্যাম্পইন পরিচালনার দায়িত্ব পালনকারী সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ফাহমিদুল হাসান মেডিভয়েসকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘কুষ্ঠ রোগের লক্ষণ হলো-মানুষের শরীরে সাদা সাদা দাগ দেখা দেওয়া এবং ওই স্থানে কোনো লোম না গজানো। এ অবস্থায় কোনো রোগী হাসপাতালে আসলে আমরা বিস্তারিত জানার জন্য আরও কিছু প্রশ্ন করি, তখন অনেকে গুরুত্ব দেয় না। মনে করে এমনিতেই দাগ হয়েছে, চলে যাবে।’

ডা. ফাহমিদুল হাসান আরও বলেন,  ‘মানুষ জ্বর, কাশি বা অন্য অসুখ হলে যেভাবে দ্রুত চিকিৎসকের কাছে আসেন, কুষ্ঠ রোগের লক্ষণ প্রকাশ পেলে রোগীরা সেভাবে চিকিৎসকের কাছে আসতে চান না। এই রোগের সংক্রমণ ও চিকিৎসায় সাধারণের মাঝে যথেষ্ট অবহেলা পরিলক্ষিত হয়।’

গতকালের ক্যাম্পেইনে ২০০ রোগী দেখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্য থেকে দুই জন মহিলা ও একজন পুরুষের প্রাথমিকভাবে কুষ্ঠরোগ সনাক্ত হয়েছে। তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়েছে। বাকিদের পরীক্ষা নিরীক্ষা চলছে। রিপোর্ট আসলে সনাক্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।’

কুষ্ঠ রোগ একটি ব্যাকটেরিয়া বাহিত দীর্ঘমেয়াদি সংক্রমণ রোগ। এটি হ্যানসেনের রোগ (এইচডি) নামেও পরিচিত। যে কোনো বয়সীদের শরীরে সাদা সাদা দাগ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন ডা. ফাহমিদুল হাসান।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কুষ্ঠ রোগ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক