২৩ জানুয়ারী, ২০২৫ ০৫:২৫ পিএম

কুষ্ঠ রোগ নির্মূলে নাটোরে কর্মশালা

কুষ্ঠ রোগ নির্মূলে নাটোরে কর্মশালা
ছেবি: সংগৃহিত

মেডিভয়েস রিপোর্ট: কুষ্ঠ রোগ নির্মূলে নাটোরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে নাটোর জেলার স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মুক্তাদির আরেফীন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম, নাটোর সদর হাসপাতালের চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. এস এম ফরহাদ, মেডিকেল অফিসার ডা. মো. রাসেলসহ প্রমুখ।

অনুষ্ঠানে ডা. শরিফুল ইসলাম বলেন, মৃদু সংক্রমণশীল কুষ্ঠ রোগের জীবাণু হাঁচি, কাশি বা বাতাসের মাধ্যমে ছড়ায়। ত্বকে দৃশ্যমান হলেও কুষ্ঠ একটি স্নায়বিক রোগ। কুষ্ঠ রোগের চিকিৎসা নিলে এ রোগ সম্পূর্ণ ভালো হয়। তবে চিকিৎসা নিতে বিলম্ব করলে এ রোগে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। তবে চিকিৎসা গ্রহণ করে বিকলাঙ্গতার হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব।

জানা গেছে, দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা প্রদান করছে সরকার। সরকার ২০৩৫ সালের মধ্যে কুষ্ঠ নির্মূলে প্রচারণা, উদ্বুদ্ধকরণ কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করছে।

টিআই/এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কুষ্ঠ রোগ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক