বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন
মেডিভয়েস রিপোর্ট: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪-এর সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ অনুমোদন করে।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
প্রসঙ্গত, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।
-
২৩ জানুয়ারী, ২০২৫
-
২৭ ডিসেম্বর, ২০২৪
-
০১ ফেব্রুয়ারী, ২০২৪
-
২৮ নভেম্বর, ২০২৩
-
২৭ নভেম্বর, ২০২৩
-
২১ ডিসেম্বর, ২০২২
-
২৯ অক্টোবর, ২০২২
-
২৮ এপ্রিল, ২০২২
-
১৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১৫ ফেব্রুয়ারী, ২০২২