১৫ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১১ পিএম

বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলা-২০২২ উদ্বোধন করবেন।

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতিতে দুই সপ্তাহ বিলম্বে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করবেন। ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে করোনা সংক্রমণের হার কমলে মেলার সময় বাড়তে পারে। মহামারির কারণে এক সময় মনে হয়েছিল এবার হয়তো মেলা করতেই পারবো না। আশা করছি, বিকেল ৩টায় বইমেলার পর্দা উঠবে?’

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’।

বাংলা একাডেমি সূত্রে জানা যায়, পয়লা ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার রীতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার দুই সপ্তাহ দেরিতে শুরু হচ্ছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত ৮টার পর কেউ মেলায় ঢুকতে পারবে না। তবে ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এ ছাড়া মহান একুশে ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট জায়গায় বইমেলা অনুষ্ঠিত হবে। মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অমর একুশে বইমেলা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক