১৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৩৯ এএম

লক্ষ্মীপুরে অনলাইনে অ্যাম্বুলেন্স সেবা শুরু

লক্ষ্মীপুরে অনলাইনে অ্যাম্বুলেন্স সেবা শুরু
লক্ষ্মীপুরে গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অনলাইন অ্যাম্বুলেন্স সার্ভিস ও এ্যাপস কার্যক্রমের উদ্বোধন।

মেডিভয়েস রিপোর্ট: এবার লক্ষ্মীপুরে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনলাইন অ্যাম্বুলেন্স সার্ভিস ও অ্যাপস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে কম খরচে দ্রুত অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া, সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরা এবং মৃত ব্যক্তির লাশ পরিবহন সেবা গ্রহণ করা যাবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এটি প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নে অংশ। ৬টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সদর উপজেলার ২১টি ইউনিয়নে প্রায় দুই লাখ মানুষ এখন থেকে এ সেবা পাবে বলে জানান আয়োজকরা।

এলজিএসপি-৩ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক