২৫ জানুয়ারী, ২০২৩ ০৬:২১ পিএম

কুষ্ঠ রোগ প্রতিরোধে মৌলভীবাজারে সচেতনতামূলক সভা

কুষ্ঠ রোগ প্রতিরোধে মৌলভীবাজারে সচেতনতামূলক সভা
‘ল্যাপ্রা বাংলাদেশ’ নামে একটি বিদেশি সংস্থা এ সভার আয়োজন করে।

মেডিভয়েস রিপোর্ট: কুষ্ঠ রোগ প্রতিরোধে মৌলভীবাজারে সচেতনতামূলক সভা করেছে ‘ল্যাপ্রা বাংলাদেশ’ নামে একটি বিদেশি সংস্থা।

আজ বুধবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জানান, কুষ্ঠ রোগ হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে থাকে। রোগটি নির্ণয়ে দেরি হওয়ার কারণ হলো রোগটি দেরিতে ধরা পড়ে। মৌলভীবাজারে এক লাখ মানুষের মধ্যে ৫ জনের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশের ৯টি জেলায় এই রোগের প্রকোপ বেশি। তার মধ‍্যে মৌলভীবাজার হলো এক নম্বরে। এর মূল কারণ হলো, এ জেলায় চা বাগান বেশি। এসব বাগানের অধিকাংশ লোকজন অশিক্ষিত, অর্ধশিক্ষিত ও অসচেতন। এর কারণে চা বাগানে এই রোগের প্রকোপ বেশি।

তারা জানান, মৌলভীবাজার জেলায় বর্তমানে ৬৬০ জন কুষ্ঠ রোগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ৩৭জন শিশু রয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত কুলাউড়া উপজেলা এবং সবচেয়ে কম রাজনগর উপজেলায়।

সভায় উপস্থিত অতিথিরা মতামত ব্যক্ত করে জানান, কুষ্ঠ রোগ প্রতিরোধে বিকল্প মাস্ক। যেহেতু রোগটি হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়।  সেহেতু মাস্ক পরলে হয়তো এ রোগ থেকে অনেকটা রক্ষা পাওয়া যেতে পারে।

সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসন বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক হাবিবুর রহমান, ডা. পার্লী দাশ প্রমুখ।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক