০৯ জুলাই, ২০২৩ ০৪:৪৪ পিএম

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এজন্য সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসার জন্য চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ দেওয়াসহ সারাদেশের হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ রোববার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘সারাদেশে যত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তার মধ্যে ৬০ ভাগই ঢাকার। এ পর্যন্ত ৫৭টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সবাই যদি সজাগ না হই, তাহলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’

আগস্ট পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। বহুতল ভবনে ডেঙ্গু দেখা দিচ্ছে বেশি। সেখানে গ্যারেজ এবং ড্রেন থাকে। নির্মাণাধীন ভবনেও পানি জমে এডিস মশার জন্ম হয়। সিটি করপোরেশনগুলোকে বেশি বেশি মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে।’

এসএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক