০৩ জুলাই, ২০২৩ ১১:৩৪ এএম

বিএসএমএমইউতে ঈদ পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত

বিএসএমএমইউতে ঈদ পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এই ঈদ থেকে শিক্ষা নিয়ে যার যার দায়িত্ব ঠিক মতো পালন করব।’

মেডিভয়েস রিপোর্ট: সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী এ মিলনমেলায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘ঈদ-উল-আযহা হলো আত্মত্যাগের ঈদ। কীভাবে অন্যের উপকারে নিজেকে ত্যাগ করতে হয়, তা শেখায় এই পবিত্র ঈদ-উল-আযহা। আমরা এই ঈদ থেকে শিক্ষা নিয়ে যার যার দায়িত্ব ঠিক মতো পালন করবো।’

তিনি বলেন, ‘জাতির জনকের নামের এই বিশ্ববিদ্যালয় হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়কে গুরুত্বসহকারে দেখেন। তিনি সব সময় বিশ্ববিদ্যালয়ের খোঁজ-খবর রাখেন। বিএসএমএমইউকে উন্নতির দিকে এগিয়ে নিতে আমাদেরকে নিজেকে উজাড় করে দিতে হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএসএমএমইউ ভিসি।

এসএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক