২০ জুন, ২০২৩ ০৬:০৭ পিএম

স্বাস্থ্য ক্যাডারভুক্ত হলেন ৩৫৩ চিকিৎসক

স্বাস্থ্য ক্যাডারভুক্ত হলেন ৩৫৩ চিকিৎসক
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৩৫৪ জন চিকিৎসককে বিসিএস স্বাাস্থ্য ক্যাডারভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২০ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘দ্যা বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রোয়েটমেন্ট রুলস ১৯৮১ সংশোধন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ মার্চ ২০২৩ তারিখের এস আর ও নং ৬৬ আইন ২০২৩ এবং স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১০ মে ২০২৩ তারিখের ৪৫.০০.০০০০.১৪৮.২২.০০১.২১ (অংশ)-৩৩৭ প্রজ্ঞাপন মোতাবেক নিম্নবর্ণিত ৩৫৩ জন চিকিৎসক তাঁদের নামের পাশে উল্লিখিত তারিখে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেছেন এবং যথাযথ কর্তৃপক্ষ তাদের যোগদানপত্র গৃহীত হয়েছে।’

বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), লাইন ডাইরেক্টর ও স্বাস্থ্য মন্ত্রীর একান্স সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►স্বাস্থ্য ক্যাডারে যোগদান করা চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যসেবা বিভাগ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক