২৮ অগাস্ট, ২০২৬ ০২:১৮ পিএম

সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ১,০৩১

সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ১,০৩১
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স পাঁচ মাস এবং অন্যজনের বয়স ১১ মাস। অপর শিশুটির বয়স নয় মাস। সে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১২৮ জন ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন ভর্তি হয়েছেন।

নতুন রোগী যুক্ত হওয়ায় বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১০ জন চিকিৎসা নিচ্ছেন। অন্য রোগীরা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট ১৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।

এদিকে এ পর্যন্ত বিভাগে মোট এক হাজার ৩১ জনের হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ছয়জনের হাম শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত