২০ জুন, ২০২৩ ০৭:৩৭ পিএম

দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষামন্ত্রী

দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষামন্ত্রী
দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

দেশে সরকারি কলেজের সংখ্যা ৭০১টি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৮টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। দেশে পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলো ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, হবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলায় অবস্থিত। শরীয়তপুর ও নাটোর জেলায় নতুন দু’টি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৫২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী বেড়েছে। এছাড়া বর্তমান সরকারের টানা তিন মেয়াদে দেশের সাড়ে ৫ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক