স্বাস্থ্য ক্যাডারভুক্ত হলেন ৩৫৩ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৩৫৪ জন চিকিৎসককে বিসিএস স্বাাস্থ্য ক্যাডারভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২০ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘দ্যা বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রোয়েটমেন্ট রুলস ১৯৮১ সংশোধন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ মার্চ ২০২৩ তারিখের এস আর ও নং ৬৬ আইন ২০২৩ এবং স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১০ মে ২০২৩ তারিখের ৪৫.০০.০০০০.১৪৮.২২.০০১.২১ (অংশ)-৩৩৭ প্রজ্ঞাপন মোতাবেক নিম্নবর্ণিত ৩৫৩ জন চিকিৎসক তাঁদের নামের পাশে উল্লিখিত তারিখে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেছেন এবং যথাযথ কর্তৃপক্ষ তাদের যোগদানপত্র গৃহীত হয়েছে।’
বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), লাইন ডাইরেক্টর ও স্বাস্থ্য মন্ত্রীর একান্স সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
►স্বাস্থ্য ক্যাডারে যোগদান করা চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬
-
০৭ জানুয়ারী, ২০২৬
-
১৯ মে, ২০২৫
-
১৮ মে, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৫