২০ জুন, ২০২৩ ০৫:৪২ পিএম

ডেঙ্গুতে আরও ৩৩৪ জন আক্রান্ত

ডেঙ্গুতে আরও ৩৩৪ জন আক্রান্ত
এ সময় কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৩৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩৩৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬১ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ২৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৭৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৫১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচ হাজার ৫৬৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চার হাজার ৩৩৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ২২৫ জন। একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী চার হাজার ২৯০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী তিন হাজার ৩২৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৯৬৬ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক