সুইজারল্যান্ড সফর শেষে থেকে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে (ডব্লিউএইচএ) সফর শেষে দেশে ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার (২৮ মে) সকাল সাড়ে আটটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজসহ অন্যান্য উর্ধ্ধতন কর্মকর্তারা।
এর আগে গত ২১ মে ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে (ডব্লিউএইচএ) যোগ দিতে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা সফরে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ সময় মন্ত্রী তাঁর ফেসবুক পোস্টে লিখেন, ‘আজ সকালে সুইজারল্যান্ডের মাটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা এবং দেশ থেকে আসা স্বাস্থ্য বিটের গণমাধ্যমকর্মীদের সাথে বিশ্ব স্বাস্থ্য সম্মেলন কেন্দ্রে।’
স্বাস্থ্যমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান প্রমুখ জেনেভায় গেছেন।
-
২৬ জুন, ২০২৬
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
-
০৮ জুন, ২০২৬
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
-
০৮ জুন, ২০২৬
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
-
০৭ জুন, ২০২৬
-
০৬ জুন, ২০২৬