০৮ অক্টোবর, ২০২৬ ০১:৫২ পিএম

সহকারী অধ্যাপক হলেন আরও সতেরো চিকিৎসক

সহকারী অধ্যাপক হলেন আরও সতেরো চিকিৎসক
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আরও সতেরো চিকিৎসক। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েসবাইটে প্রকাশিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরিন স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এইউ/জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত