০৮ অক্টোবর, ২০২৬ ১২:৫৪ পিএম

ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি ও পাঁচটি রোবটিক সার্জারি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি ও পাঁচটি রোবটিক সার্জারি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের ক্যান্সার চিকিৎসাসেবা আরও সম্প্রসারণে এ বছর ১৭টি রেডিওথেরাপি মেশিন ও পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ছয়টি এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১১টি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব মেশিন চালু হলে ঢাকার বাইরে ক্যান্সারের চিকিৎসা নেওয়ার সুযোগ বাড়বে এবং রোগীদের বারবার রাজধানীতে আসার প্রয়োজন কমবে।

তিনি বলেন, দেশে রোবটিক সার্জারির জন্য ১০টি মেশিনের চাহিদা রয়েছে। এর মধ্যে এ বছর পাঁচটি মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মেশিন চালু হলে আধুনিক প্রযুক্তির সহায়তায় জটিল অস্ত্রোপচারের সুযোগ বাড়বে এবং রোবটিক সার্জারির জন্য বিদেশমুখী রোগীর চাপ কমানো সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবাকে জনমুখী করতে জনবল বাড়ানোর উদ্যোগ চলছে। এর অংশ হিসেবে নার্স নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ২ হাজার ৫০০ চিকিৎসক নিয়োগের জন্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াও চলছে।

স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা বলছেন, নতুন যন্ত্রপাতি স্থাপনের পাশাপাশি দক্ষ জনবল, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এসব নিশ্চিত করা গেলে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় দেশের সক্ষমতা আরও বাড়বে।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক