‘মেডিকেল অফিসার হয়েই কেউ যেন না ভাবেন, কেন তার গাড়ি নেই’
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটির তৃতীয় জার্নাল প্রকাশিত হয়েছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির ব্ক্তব্যে বিশ্ববিদ্যলয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘যাদের কোন বিষয়ে কমিটমেন্ট থাকেন, তারাই নেতা হয়। তারাই কিছু করে দেখানো চেষ্টা করেন। সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের জার্নাল নিয়মিত প্রকাশ করার মাধ্যমেই তাদের কমিটমেন্ট রেখেছেন। তরুণ বয়সে মানুষকে সেবা দিতে চাওয়ার প্রবণতা নেতৃত্ব দেবার আরেকটি গুণ।’
তরুণ চক্ষু চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তরুণদের মনে রাখতে হবে, একদিনে সব কিছু করা সম্ভব নয়। যেটি আজ হয়নি, সেটি কিছুদিন পর হবে। যাদের ডিগ্রি হয়নি, তাদেরও একদিন ডিগ্রী হবে। একজন মেডিকেল অফিসার হয়েই যেন না ভাবেন, কেন তার গাড়ি নেই। একটি গাড়ি যার আছে, তার গাড়িটি করতে সময় লেগেছে বিশ বছর। সুতরাং পরিশ্রম করতে হবে। মাথা ব্যথার জন্য সিটি স্ক্যান না করে রিফ্রাকশন করলেই হবে। সিটি স্ক্যান করলে কিছু টাকা পাওয়া যায়, এই মানসিকতা পরিহার করতে হবে। অর্থাৎ সততার সাথে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডা. এবিএম ইয়াসিন উল্লাহ ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মো. শাহাজান সিরাজ।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫