বিসিপিএসে অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্টের ওপর কোর্সের আয়োজন
মেডিভয়েস রিপোর্ট: অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্টের (ATLS) উপর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) একটি কোর্স অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের ৪ থেকে ৬ মার্চ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ কোর্সটি।
আজ বুধবার (২৮ ডিসেম্বর) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস নোটিসে এ তথ্য জনানো হয়েছে।
প্রতিষ্ঠানের সদস্য সচিব অধ্যাপক ফাতেমা আশরাফ স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়েছে, ‘আমেরিকান কলেজ অব সার্জন্স (ACS), বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এবং সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশের (SOSB) যৌথ আয়োজনে অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্টের (ATLS) উপর একটি কোর্সের আয়োজন করা হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘আগ্রহী প্রশিক্ষণার্থীদের নিবন্ধনের জন্য কোর্স ফি ৩০ হাজার টাকা বিসিপিসের অনারারি সেক্রেটারির অনুকূলে পে-অর্ডার/ডিডিতে প্রদান করতে হবে। বিসিপিএস বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসটিডি অ্যাকাউন্ট নং: 0781301000000256 বা ঢাকা ব্যাংক লিমিটেড এসটিডি অ্যাকাউন্ট নম্বর: 2071500000887-এ নগদ জমার মাধ্যমে টাকা প্রদান করা যাবে।’
চলতি মাসের ২৬ ডিসেম্বর এ কোর্সের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আগামী মাসের ১৯ তারিখ পর্যন্ত এতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন চিকিৎসকরা।
নিবন্ধনের জন্য যা প্রয়োজন
১. স্নাতক ডিগ্রি পাসের প্রশংসা পত্রের ফটোকপি।
২. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. বিসিপিএস থেকে কোর্স ফি’র টাকা জমাদানের রসিদের অনুলিপি।
প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ATLS কোর্সের বৈধতার মেয়াদকাল চার বছর। অনেক দেশে চাকরির ক্ষেত্রে এ কোর্সটি সহায়ক ভূমিকা পালন করে।
-
০৭ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’