২০ অগাস্ট, ২০২৬ ০৩:০৬ পিএম

বিসিপিএসের রেডিওথেরাপি অনুষদের সদস্য সচিব হলেন ডা. মেহবুব আহসান রনি

বিসিপিএসের রেডিওথেরাপি অনুষদের সদস্য সচিব হলেন ডা. মেহবুব আহসান রনি
অধ্যাপক ডা. মোহাম্মদ মেহবুব আহসান রনি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) রেডিওথেরাপি অনুষদের সদস্য সচিব মনোনীত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের (এনআইসিআরএইচ) রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মেহবুব আহসান রনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিসিপিএসের সেক্রেটারী অধ্যাপক ফিরোজ কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বিসিপিএসের ২২৬তম কাউন্সিল সভায় গত ২০ জুলাই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ডা. মোহাম্মদ মেহবুব আহসান রনিকে রেডিওথেরাপি অনুষদের সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর দায়িত্বের মেয়াদ ২০২৬ সালের জুলাই থেকে দুই বছর।

রেডিওথেরাপি অনুষদে অধ্যাপক আহসান রনির অংশগ্রহণ বিসিপিএসের মর্যাদা ও সুনাম আরও সমুন্নত করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত