সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন হলেন ডা. আবদুল মোকাদ্দেস
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের নতুন সিভিল সার্জন হিসেবে (চলতি দায়িত্বে) নিয়োগ পেয়েছেন ডা. মো: আবদুল মোকাদ্দেস। বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘উপর্যুক্ত কর্মকর্তা আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তাঁর পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।’
বিসিএস ২১তম ব্যাচের স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা ডা. মো: আবদুল মোকাদ্দেস, গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখ থেকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এইউ/