১৭ ডিসেম্বর, ২০২২ ১১:৫০ এএম

বিএসএমএমইউতে ২ দিনব্যাপী ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু

বিএসএমএমইউতে ২ দিনব্যাপী ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু
আজ ও আগামীকাল রবিবার ১৮ ডিসেম্বর এই কার্যক্রম চলবে।

মেডিভয়েস রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুই দিনব্যাপী শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এ ক্যাম্পের আওতায় জন্মগত মুখমন্ডলের বিকৃতি, ঠোট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রপচার করা হচ্ছে। আজ ও আগামীকাল রবিবার ১৮ ডিসেম্বর এই কার্যক্রম চলবে। এর আগে গত ১৪ ও ১৫ ডিসেম্বর রোগী বাছাই করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, বিভিন্ন অফিস প্রধানগণ, চিকৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত