১৬ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৯ পিএম

চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নয়ন হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নয়ন হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: দেশের চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ঢাকা 

স্বাস্থ্যমন্ত্রী বলেন বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সব খাতে রাজাকারদের এমপি-মন্ত্রী বানিয়েছে। মনে হলো বাংলাদেশ আবারও পাকিস্তানের দিকে রওয়ানা দিয়েছে। এই ধরনের ব্যবস্থা করেছে বিএনপি জামায়াত। শেখ হাসিনাকে দীর্ঘদিন বিদেশে থাকতে হয়েছে। দেশে আসার পর শেখ হাসিনা ২১ বছর সংগ্রাম করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য। এখন তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

জাহিদ মালেক বলেন, দেশের স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়ন হয়েছে। ১০০টি মেডিকেল কলেজ, চারটি বিশ্ববিদ্যালয়, অনেক ইনস্টিটিউট হয়েছে। জেলা হাসপাতাল করা হয়েছে ২৫০ বেডের। সকলক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। সেইসঙ্গে চিকিৎসা ব্যবস্থায়ও অনেক উন্নয়ন পেয়েছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাইমারি হেলথ্ কেয়ার অনেক দূর এগিয়ে গেছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক