০১ নভেম্বর, ২০২২ ০৪:০৮ পিএম

নানা আয়োজনে ঢাকা মেডিকেলে ফিজিয়াট্রি ডে পালন

নানা আয়োজনে ঢাকা মেডিকেলে ফিজিয়াট্রি ডে পালন
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল ক্যাম্পাসে এ দিবস পালন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: নানা আয়োজনে ঢাকা মেডিকেল কলেজে (ডিএমসি) ফিজিয়াট্রি ডে পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল ক্যাম্পাসে এ দিবস পালন করা হয়। এ সময় দেশের বিশিষ্ট চিকিৎসকদের অংশগ্রহণে র‌্যালি, বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিএমসির ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল হক ও ডিএমসি’র উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমএস) অধ্যাপক ডা. মো: শাহাদাৎ হোসাইন, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক ডা. আহমেদ হোসাইন চৌধুরী প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক