ময়মনসিংহ মেডিকেলের অধ্যক্ষ হলেন অধ্যাপক আহসান হাবিব
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব। তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সদ্য সাবেক পরিচালক (চিকিৎসা শিক্ষা) আজ শনিবার (২২ অক্টোবর) রাতে মেডিভয়েসকে বলেন, ‘আজকেই যোগদান করলাম। এ লক্ষ্যে গতকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি।’
অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘পরিচিত পদ। এর আগেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। উপাধ্যক্ষ-অধ্যক্ষ হিসেবে প্রায় সাত বছর ছিলাম। সুতরাং অনুভূতি স্বাভাবিক।’
-
২০ জানুয়ারী, ২০২৫
-
১০ নভেম্বর, ২০২৪
-
১০ অক্টোবর, ২০২৪
অছাত্রদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ
মমেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে বহাল
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪
-
২৮ এপ্রিল, ২০২৪
-
০৬ এপ্রিল, ২০২৪
-
০৫ এপ্রিল, ২০২৪
-
০৯ অক্টোবর, ২০২৩