কিডনি প্রতিস্থাপনে নতুন মাইলফলক অধ্যাপক ডা. কামরুলের
মেডিভয়েস রিপোর্ট: এবার ১ হাজার ২০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলাম। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস (সিকেডি) অ্যান্ড ইউরোলজি হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে এই কীর্তি গড়বেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ১২শতম কিডনি প্রতিস্থাপন করতে যাচ্ছি। এটা আমার জন্য গৌরবের। মানুষের জন্য কিছু করছি, এটা ভাবলেই আমার কাছে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে। আমার জন্য দোয়া করবেন যেন আমৃত্যু মানুষের সেবায় কাজ করে যেতে পারি।’
জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমাদের দেশের গরিব রোগীদের আরও বেশি করে সেবা দেওয়া যায়, আরও বড় পরিসরে অনেক মানুষকে যাতে সেবা দিতে পারি—এটাই আমার মূল পরিকল্পনা। আমাদের সেবার গুণমান আরও বাড়ানো যায়, সেদিকে আরও বেশি মনোযোগ দিব। আমরা বাণিজ্যিকভাবে অতিরিক্ত খরচ চাই না, সেবার মানটা ঠিক রাখতে। সেটা আমাদের পার্শ্ববর্তী দেশে হচ্ছে। সে জিনিসটাই যেন, আমাদের দেশেও হতে পারে সেদিকে মনোযোগী হতে চাই।’
জানা গেছে, ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে সফলভাবে তিনি এক হাজার ৯৯৯ জন রোগীর কিডনি প্রতিস্থাপন করেছেন। সাফল্যের হার শতকরা ৯৫ শতাংশ, যা আন্তর্জাতিক পর্যায়ের সমকক্ষ।
-
১৯ সেপ্টেম্বর, ২০২৬
-
২৪ ডিসেম্বর, ২০২৫
-
২৩ ডিসেম্বর, ২০২৪
-
১২ মে, ২০২৪
-
০৩ এপ্রিল, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৩
অনন্য উচ্চতায় অধ্যাপক কামরুল ইসলাম
বিনা পারিশ্রমিকে দেড় হাজার কিডনি প্রতিস্থাপন
-
৩০ সেপ্টেম্বর, ২০২৩
-
১৭ অগাস্ট, ২০২৩