মায়ের কিডনিতে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মেয়ে
মেডিভয়েস রিপোর্ট: মেয়েকে বাঁচাতে কিডনি দিয়েছেন মা। গত ১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে মায়ের কিডনি মেয়ের দেহে প্রতিস্থাপন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি বিএসএমএমইউর জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।
সকালে কিডনি দাতা ও গ্রহীতার ছাড়পত্র প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আজকে আমাদের অন্যরকম একটি দিন। আমাদের সামনে কিডনি দাতা মা ও কিডনি গ্রহীতা মেয়ে হাসিমুখে বসে আছেন। এমন হাসিমাখা মুখ সকল রোগীর ক্ষেত্রে আমরা দেখতে চাই।’
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বিদেশে যায় ক্যান্সার, ইনফার্টিলি, জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থোস্কপিক, স্টেমসেল থেরাপি, রোবটিক সার্জারি, বোনম্যারো ট্রান্সপ্লান্ট, হেয়ার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজনে। আমরা এসব চিকিৎসা সুপার স্পেশালাইজড হাসপাতালে শুরু করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।’
সুপার স্পেশলাইজড হাসপাতাল সূত্র জানা গেছে, ফরিদপুরের বাসিন্দা ১৭ বছরের শ্রাবণী দীর্ঘ দিন ধরে কিডনি বিকল হয়ে অসুস্থ ছিলেন। তাঁর মা ৪৫ বছর বয়সী মনোয়ারা মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন। নিজের একটি কিডনি কন্যাকে দান করার সম্মতি প্রদান করেন। কিডনি দাতা ও গ্রহীতার সকল আইনী প্রক্রিয়া শেষে গত ১ আগস্ট সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়।
এ কিডনি প্রতিস্থাপনে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। এ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. দেবব্রত বনিক, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক, শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফরোজা বেগম, ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটের অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেনসহ ৩১ জন চিকিৎসক এই কিডনি প্রতিস্থাপনের বিভিন্ন চিকিৎসাসেবার কার্যক্রমে অংশ নেন।
ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে কিডনি গ্রহীতা ও দাতাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও কেক কেটে বিদায় জানানো হয়। সেইসঙ্গে হাসপাতালের পক্ষ থেকে তাদের হাতে ওষুধও তুলে দেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
এসএএইচ/এএইচ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫