১৮ অক্টোবর, ২০২২ ০৫:২৮ পিএম

করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৭

করোনায় আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৭
করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪০৮ ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনে।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৭ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪০৮ ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনে।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন। করোনায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী।

এতে আরও বলা হয়েছে, ৮৮২টি ল্যাবে ৪ হাজার ১২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৯ লাখ ৫৬ হাজার ৮১৯টি।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক