আগামী বছর থেকে সবার জন্য বাৎসরিক হেলথ চেকআপ: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: আগামী বছরের শুরুতে সরকারি হাসপাতালগুলোতে সবার জন্য বাৎসরিক হেলথ চেকআপ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে শিশুদের স্পেশাল কেয়ার ইউনিট স্ক্যানু উদ্বোধন শেষে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামীতে আমরা নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছি। দেশের সব হাসপাতালে জনগণকে বাৎসরিক চেকআপ করাব। এতে করে অনেক লোকের আর্লি ডায়াগনোসিস হবে। মানুষ অসুস্থ হলে যদি রোগ সম্পর্কে সঙ্গে সঙ্গেই জানতে পারে, তাহলে দ্রুত চিকিৎসার আওতায় আসতে পারবে। এক্ষেত্রে রোগী পুরোপুরি সুস্থ হওয়ারও সুযোগ থাকে। এমনকি এটি শুরু করতে পারলে রোগীদের বিদেশমুখীতাও কমে আসবে।’
তিনি বলেন, ‘বাৎসরিক চেকআপ সবার জন্যই উন্মুক্ত থাকবে। তবে এই সেবার বিনিময়ে একটা চার্জ আমরা ধরব। এটি প্যাকেজ সিস্টেম হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেব। কারণ ইউনিভার্সেল হেলথ কাভারেজে আসতে হলে এটা আমাদের লাগবে।’
জাহিদ মালেক বলেন, ‘আমরা হয়তো আগামী এক/দুই মাসের মধ্যেই কাজ শুরু করব। বাস্তবায়ন পর্যায়ে যেতে হয়তো তিন মাস তো লাগবে। তবে আগামী বছরের শুরুতে আমরা পুরোপুরিভাবে চালু করতে পারব।’
-
০৬ অক্টোবর, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২৬ নভেম্বর, ২০২৪
স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম বন্ধের দাবি
মানিকগঞ্জের সিভিল সার্জনের কাছে এসডিএসএম’র স্মারকলিপি
-
২৫ অগাস্ট, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
২৪ এপ্রিল, ২০২৪
-
২৮ জানুয়ারী, ২০২৪
-
০১ অক্টোবর, ২০২৩