০১ অক্টোবর, ২০২৩ ১১:১২ এএম

শিশুপুত্রকে নিয়ে নারী চিকিৎসকের বিষপান, ছেলের মৃত্যু

শিশুপুত্রকে নিয়ে নারী চিকিৎসকের বিষপান, ছেলের মৃত্যু
আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক মিতা সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জে শিশুছেলেসহ মিতা সরকার (৩৫) নামে এক গাইনী চিকিৎসক বিষপান করেছেন। এতে ছেলে রসু মন্ডলের (৭) মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন মিতা সরকার।

আজ রোববার (১ অক্টোবর) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার। গতকাল শনিবার মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের গঙ্গাধরপট্রি এলাকার খান মজলিস টাওয়ারে ৬ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন মিতা সরকার। তিনি বাসস্ট্যান্ড এলাকায় ট্রমা জেনারেল হাসপাতালের নিয়মিত গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।

ওসি আব্দুর রউফ সরকার বলেন, বিষপানের ঘটনায় নারী চিকিৎসকের ছেলে মারা গেছে। আর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক মিতা সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই চিকিৎসক সন্তানসহ বিষপান করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক