২৮ জানুয়ারী, ২০২৪ ০৫:১৩ পিএম

মানিকগঞ্জে নিপাহ ভাইরাসে যুবকের মৃত্যু

মানিকগঞ্জে নিপাহ ভাইরাসে যুবকের মৃত্যু
১৫ দিন আগে খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জে খেজুরের রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মো. বাবুল হসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজ রোববার (২৮ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মৃত বাবুল হসেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের ছেলে। ১৫ দিন আগে খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পুটাইল ইউপি চেয়ারম্যন মহিদুর রহমান মহিদ জানান, ‘১৫ দিন আগে বাবুল হোসেন খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিনগত রাত ১২টার দিকে মারা যান তিনি।’

আজ রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে মান্তা নিজ গ্রামে জানাজা শেষে মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মানিকগঞ্জ
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক