১১ অগাস্ট, ২০২২ ০৪:০৮ পিএম

বিচার না পাওয়ায় কর্মবিরতিতে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা

বিচার না পাওয়ায় কর্মবিরতিতে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা
ডা. মো. সাজ্জাদ হোসেন।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসেনের উপর হামলার ঘটনায় বিচার না পাওয়ায় কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) ঢামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি  ডা. মো: মহিউদ্দিন জিলানী ও সাধারণ সম্পাদক ডা. মারুফ উল আহসান শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র কর্তৃক গত ৮ আগস্ট ২০২২ তারিখ রাত নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিনা উস্কানিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসেনের উপর বর্বরোচিত হামলার ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কোন অপরাধী শনাক্ত না হওয়ায় ও তাদের আইনের আওতায় আনতে না পারার প্রতিবাদ স্বরুপ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন।’

প্রসঙ্গত, গত ৮ আগস্ট রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর হামলার শিকার হন ঢামেকের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত ৭-৮ জন শিক্ষার্থী এই হামলায় অংশ নেন বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করেছেন সাজ্জাদ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক