করোনায় শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনার সময় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যে ঘাটতি হয়েছে, তার ক্ষতি পুষিয়ে নিতে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের ফ্যামিলি ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত দিনবদলের সনদ এবং চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে তরুণ তথা যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। কারণ, তাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ আরও গতিশীল হবে।’
তিনি বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন-ঘাটতি কোথায় কী হয়েছে, এ বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে, সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত, তাদের সবার সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে এই তরুণরাই বাংলাদেশের হাল ধরবে। তাই তাদের নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে দক্ষ করে গড়ে তুলতে এখনই থেকে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মি প্রমুখ।
-
২৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৪ অক্টোবর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
১২ অগাস্ট, ২০২৪
-
০৬ অগাস্ট, ২০২৪
-
০১ অগাস্ট, ২০২৪
-
২৫ জুলাই, ২০২৪
-
১১ মে, ২০২৪