বিএসএমএমইউর সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলে ডেন্টাল কলেজ অন্তর্ভুক্ত
আসাদুল ইসলাম দুলাল: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০২২ এ সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলে অধিভুক্ত মেডিকেল কলেজের সঙ্গে ডেন্টাল কলেজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহিত সংশোধনীতে ডেন্টাল কলেজের অধ্যক্ষকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই দুই কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়।
আজ বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল মেডিভয়েসকে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ১৯৯৮ সালে একটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সময়ের প্রয়োজনে আইনটি সংস্কার ও সংশোধন করে আধুনিকায়ন করা হচ্ছে, যা ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন- ২০২২’ নামে হচ্ছে। বিদ্যমান আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে একটি সিন্ডিকেট ও একটি অ্যাকাডেমিক কাউন্সিল রয়েছে। অধিভুক্ত মেডিকেল কলেজগুলো থেকে দুইজন অধ্যক্ষ সিন্ডিকেটের সদস্য হিসেবে থাকেন। আর অ্যাকাডেমিক কাউন্সিলে থাকেন চারজন। সেই জায়গায় বর্তমানে সংশোধনী এনে এখন মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের অধ্যক্ষগণের মধ্যে থেকে দুইজন সিন্ডিকেট সদস্য এবং মেডিকেল ও ডেন্টাল কলেজের পাঁচজন অধ্যক্ষ অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন। বিদ্যমান আইনে ডেন্টাল কলেজের অধ্যক্ষ সিন্ডিকেট অথবা অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন না, যা নতুন সংশোধিত আইনে অন্তর্ভুক্ত করা হলো। এটা আমাদের ডেন্টাল প্রফেশনের জন্য সম্মানজনক বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিলে ডেন্টিস্টদের প্রতিনিধিত্ব থাকার একটা সুযোগ তৈরী হয়েছে।’
অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, ‘আইনের সংশোধনের সভাগুলোতে আমি উপস্থিত ছিলাম। সভায় প্রস্তাবনা আমিই দিয়েছিলাম। যেহেতু আমি এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই আমি খুব আনন্দিত। এটা একজন ডেন্টাল প্রফেশনাল হিসেবে আনন্দ ও গর্ব করার বিষয়।’
এতে ডেন্টিস্টরা কি কি সুফল পাবে, জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিলে ডেন্টালের প্রতিনিধিত্ব না থাকায় আমরা নীতি-নির্ধারণী, শিক্ষা কার্যক্রম, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন গবেষণা কার্যক্রমে পিছিয়ে ছিলাম। নতুন আইনের ফলে এ সংকট ঘুচতে যাচ্ছে। সুতরাং এই অন্তর্ভুক্তি মাইলফলক হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিলের সংশোধিত আইনে ডেন্টালের প্রতিনিধিত্ব যুক্ত হওয়ায় ডেন্টাল প্রফেশনে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে। ফলে একদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও চিকিৎসাসহ গবেষণার মানোন্নয়নে ডেন্টাল প্রফেশন অবদান রাখতে পারবে। সেই সাথে ডেন্টাল প্রতিষ্ঠানসমূহেরও মানোন্নয়ন ঘটবে। একদিকে আমাদের প্রফেশন উপকৃত হবে,আবার অন্যদিকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও চিকিৎসাসহ গবেষণায়ও অবদান রাখতে পারবো।’
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫