এফসিপিএস পার্ট-১ এর ফল প্রকাশ, পাসের হার ১২%
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ বুধবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিসিপিএসের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়েছে। মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) রেজিস্ট্রেশন ট্রেনিং মনিটরিং ডিপার্টমেন্টের (আরটিএমডি) অনারারি ডিরেক্টর অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ জামাল।
জানা গেছে, এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রায় ৭ হাজার ১০০ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৮৪০ জন চিকিৎসক। এবারের পাসের হার ১২ শতাংশ।
জানতে চাইলে অধ্যাপক জামাল বলেন, খুবই সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এবার করোনার কারণে কেউ কেউ ফরম পূরণ করে পরীক্ষা দিতে পারেনি। তাদের বেশির ভাগ আবার ফরম তুলে নিয়েছে। এবারের পরীক্ষা উপস্থিতি ভালো ছিল। তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি শিক্ষার্থীদের পক্ষ থেকে।
ফলাফলে যাদের আপত্তি রয়েছে, তাদের করণীয় কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিসিপিএসের সুন্দর একটি পদ্ধতি রয়েছে। ফলাফলে যেসব চিকিৎসকের আপত্তি রয়েছে, ফল প্রকাশিত হওয়ার ৬০ কর্মদিবসের নম্বরপত্র নিয়ে কোন পেপারে কত পেলো, তা সংগ্রহ করে সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করতে হবে। পরে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে কারও ফলাফল সংশোধন হলে পরবর্তী কাউন্সিলে তার ফলাফল অনুমোদন দেওয়া হবে।
-
০৭ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’