মেডিকেল ভর্তি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে
মেডিভয়েস রিপোর্ট: আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ও বিডিএস ভর্তি পরীক্ষা। শিগগিরই পরীক্ষার চূড়ান্ত তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
আজ সোমবার (১৭ জানুয়ারি) ২০২১-২২ সেশনের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার বিষয়ে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।
এর আগে করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের স্নাতকে ভর্তি পরীক্ষায়ও তা বহাল রাখার বিষয়ে এক অনুষ্ঠানে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মেডিকেল ভর্তি পরীক্ষাও তা অনুসরণ করা হবে কিনা, জানতে চাইলে গত ২২ ডিসেম্বর অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব মেডিভয়েসকে বলেন, স্নাতক পরীক্ষার মতো মেডিকেল ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে নেওয়া যেতে পারে।
তবে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত ছাড়া এ নিয়ে দাপ্তরিক কোনো ব্যাখ্যা দিতে অসম্মতি প্রকাশ করে তিনি বলেন, এ নিয়ে কথা বলার এখনো অনেক সময় বাকি আছে।
অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব বলেন, ‘এইচএসসির একটি সংক্ষিপ্ত সিলেবাস আমি সংগ্রহ করেছি। যে সিলেবাসের ওপর তাদের পরীক্ষা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির যেসব সদস্য প্রশ্নপত্র প্রণয়ন করেন, তাদেরকে সিলেবাসটি দেবো, যাতে এর ভেতর থেকে পরীক্ষা নেওয়া হয়।’
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নে নিজের সরাসরি সম্পৃক্ত না থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রশ্নপত্র প্রণয়নে যারা জড়িত, সাধারণত আমি তাদেরকে তথ্য-উপাত্ত জোগাড় করে দিই। যারা মেডিকেলে প্রশ্নপত্র প্রণয়ন করেন, আমার চেয়ে বিষয়টি তাদের বেশি জানা দরকার। তাই তাঁদের ওটাও (সংক্ষিপ্ত সিলেবাস) দেবো।’
-
১৫ জানুয়ারী, ২০২৬
-
১৭ ডিসেম্বর, ২০২৫
-
১১ ডিসেম্বর, ২০২৫
-
২২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১১ ফেব্রুয়ারী, ২০২৫
শেবাচিমে চন্দ্রজিত সাহার ভর্তি সম্পন্ন
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মেডিকেলে সুযোগ
-
২৯ জানুয়ারী, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
০১ জানুয়ারী, ২০২৫
-
২৩ ডিসেম্বর, ২০২৪