১৭ জানুয়ারী, ২০২২ ০৬:৩৭ পিএম

আক্রান্তের হার বেড়ে যাওয়া অশুভ ইঙ্গিত: স্বাস্থ্য মহাপরিচালক

আক্রান্তের হার বেড়ে যাওয়া অশুভ ইঙ্গিত: স্বাস্থ্য মহাপরিচালক
আমরা যদি নিজেদের সংবরণ না করি, এটাকে প্রতিহত করার চেষ্টা শক্তিশালী না করি তবে পরে বিপদের বড় আশঙ্কা আছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়াকে ‘অশুভ ইঙ্গিত’ বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকালে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের সংবরণ না করি, এটাকে প্রতিহত করার চেষ্টা শক্তিশালী না করি তবে পরে বিপদের বড় আশঙ্কা আছে।’ 

মহাপরিচালক আরও বলেন, ‘শনাক্তের হার দুই সপ্তাহ আগেও ২ শতাংশের নিচে ছিল। আজ ২০ দশমিক ৮৮ শতাংশ। অনেকে ভাবছে অমিক্রনে ভয়ের কারণ নেই। কারণ এখানে মৃত্যুর হার কম। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আইইডিসিআর জিনোম সিকোয়েন্স করছে। তারা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের হার বেশি। অমিক্রন বাড়ছে, তবে সেটা ডেল্টার মতো না। ঢাকায় অমিক্রনের হার বেশি। তবে সামগ্রিকভাবে ডেল্টার প্রাধান্য সব জায়গায় বেশি। অন্যান্য শহরে অমিক্রন নেই। এখানে যেটা বাড়ছে সেটা ডেল্টা ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের পরিণতি আপনারা আগেই দেখেছেন।’

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (কল্যাণ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক