২২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:৩২ পিএম

এমবিবিএসে ভর্তি: সমতলের উপজাতীয় কোটায় ৬ শিক্ষার্থী মনোনীত

এমবিবিএসে ভর্তি: সমতলের উপজাতীয় কোটায় ৬ শিক্ষার্থী মনোনীত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সনদ ও প্রমাণাদি যাচাই-বাছাই করে দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় ছয় শিক্ষার্থীকে ২০২৪-২৫ সেশনে এমবিবিএস ভর্তির জন্য মনোনীত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে তাদের ভর্তি কার্যক্রম।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ভর্তি কমিটির সদস্য সচিব ও চিকিৎসা শিক্ষা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় সনদ বা প্রমাণক যাচাই-বাছাই করে ছয় জন মনোনীত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে সোমবার ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।

এতে আরও বলা হয়, ‘সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি, মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল সনদপত্রসহ সকল দলিলাদি যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণক প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রমাণিত হলে যে কোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় মনোনীত শিক্ষার্থীরা হলেন স্মিতা আক্তার, হৈমন্তি মাহান্ত, আদলিন মিথিলা মিনজি, নিপুন সিনগা, সুসমিতা তোপ্পো ও রুবীনা পারবিন।

►আদেশটি দেখতে ক্লিক করুন

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি
  এই বিভাগের সর্বাধিক পঠিত