২২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:১৯ পিএম

চীনের ল্যাবে নতুন ভাইরাসের সন্ধান, ছড়ায় বাদুর থেকে

চীনের ল্যাবে নতুন ভাইরাসের সন্ধান, ছড়ায় বাদুর থেকে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের মতো প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানো আরেকটি করোনাভাইরাসের সন্ধান পেয়েছে চীন। গুয়াংঝু ল্যাবে করা গবেষণায় নতুন এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এই ভাইরাসও কোভিডের মতো বাদুর থেকেই মানবদেহে ছড়ায়। তবে এখনই এই নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চাইনা মর্নিং পোস্টে’র দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ চীনের উহান শহরের গবেষণাগারে একদল বিজ্ঞানী আবিষ্কার করেছেন করোনাভাইরাসের মতোই আরেক ভাইরাস, যার নাম ‘এইচকেইউ৫ কোভ-২’। হংকংয়ে বাদুরের মধ্যে খুঁজে পাওয়া ‘এইচকেইউ৫’ ভাইরাসের গোত্রীয় নতুন এই করোনাভাইরাস।

এছাড়া এটি প্রাণী থেকে মানুষে ছড়ানোর মতো একটি ভাইরাস, যেমনটা কোভিড-১৯ এবং সার্সের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। ল্যাব পরীক্ষায় দেখা গেছে, এই ভাইরাস মানুষের কোষে প্রবেশ করতে পারে। ক্ষতিগ্রস্ত করতে পারে ফুসফুসকে। যেমনটা করেছিলো সার্স কোভ-২।

শীর্ষস্থানীয় ভাইরোলজিস্ট শি ঝেংলির নেতৃত্বে যৌথভাবে নতুন এই ভাইরাস আবিষ্কার করেছে চীনের গুয়াংঝু ল্যাব, গুয়াংঝু একাডেমি অব সায়েন্স, উহান ইউনিভার্সিটি, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি।

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। গোটা বিশ্বে ত্রাস সৃষ্টি করেছিল ভাইরাসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহামারীও ঘোষণা করেছিল। ওই সময় কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়। আপাতত সেই ক্ষত সারিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। এই পরিস্থিতিতে নতুন করোনাভাইরাসের সন্ধান নিয়ে বহু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও বিশেষজ্ঞরা তাঁদের আশ্বস্থ করে জানাচ্ছেন, এখনই এই নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক