১৭ অগাস্ট, ২০২১ ০৩:৪৩ পিএম

এমফিল-ডিপ্লোমা কোর্সের লিখিত পরীক্ষা ৪ সেপ্টেম্বর শুরু

এমফিল-ডিপ্লোমা কোর্সের লিখিত পরীক্ষা ৪ সেপ্টেম্বর শুরু
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন এমডি, এমএস, এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা কোর্সের জুলাই ২০২১ সেশনের লিখিত পরীক্ষা শুরু হবে ৪ সেপ্টেম্বর। এ পরীক্ষা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

সোমবার (১৬ আগস্ট) বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিএসএমএমইউ অধীন  এমডি, এমএস, এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা কোর্সের জুলাই ২০২১ সেশনের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। এ পরীক্ষাগুলো আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ পরীক্ষাগুলো বিএসএমএমইউর ক্যাম্পাসে অুনষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, বেসিক সাইন্স ও প্রাকটিক্যাল সাইন্স অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রার, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক