চিকিৎসক বদলি: তালিকায় জটিলতা থাকলে আদেশ স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত কর্মকর্তাদের কারো সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে স্থগিতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পারসোনেল-১ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের গত ৪ ও ৫ জুলাই তারিখে বিভিন্ন স্মারকে কোভিড রোগীদের সেবা প্রদানের জন্য সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। তথ্যগত অপ্রতুলতার কারণে সংযুক্তি আদেশ সমূহে আরটি-পিসিআর ল্যাবরেটরিসহ অন্যান্য কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক, করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক এবং মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক যিনি শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এমন চিকিৎসকদের পদায়ন হয়ে থাকতে পারে।
এতে আরও বলা হয়েছে, ‘এছাড়া চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথ্যগত ভুল থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে। বর্ণিত কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী ৮ জুলাইয়ের মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখ করে তাদের তালিকা এ বিভাগের পার-১ অধি শাখার ই-মেইল ([email protected]) এ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে গত ৫ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৬ পৃষ্ঠার পৃথক প্রজ্ঞাপনে প্রায় দেড় থেকে দুই হাজার মেডিকেল কলেজের শিক্ষককে বিভিন্ন মেডিকেল কলেজ, সদর ও উপজেলা হাসপাতালে সংযুক্তিতে বদলি করা হয়। আদেশে যাদের বদলি বা পদায়ন করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজনের নাম রয়েছে, যারা অনেক আগেই সরকারি চাকরি থেকে অবসরে গেছেন। আবার কেউ কেউ মারাও গেছেন। তাদের সেই তালিকা সংশোধন করতেই এই নির্দেশনা জারি হয়েছে বলে জানা গেছে।’
-
১৪ অগাস্ট, ২০২৬
-
১৪ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
৩০ জুন, ২০২৬
-
২২ জুন, ২০২৬
-
১১ জুন, ২০২৬
-
১৮ মে, ২০২৬